Posts

Showing posts from December, 2022

দিনমজুরের মজুরিতে জঘন্য অবস্থা মধ্যপ্রদেশ, গুজরাট, ত্রিপুরা এবং ন্যায়বিচারের শীর্ষে কেরালা, জম্মু কাশ্মীর, হিমাচল, তামিলনাডু - আরবিআই তথ্য

  দিনমজুরের মজুরিতে জঘন্য অবস্থা মধ্যপ্রদেশ, গুজরাট, ত্রিপুরা এবং ন্যায়বিচারের শীর্ষে কেরালা, জম্মু কাশ্মীর, হিমাচল, তামিলনাডু - আরবিআই তথ্য Madhya Pradesh, Gujarat, Tripura on Daily Labor Wages Abysmal and Kerala, Jammu and Kashmir, Himachal, Tamil Nadu at the top of fair wages - RBI data দেশে খুচরো পণ্য এবং খাদ্য উচ্চ মূল্যস্ফীতির সময়ে শ্রমিকদের সর্বনিম্ন দৈনিক মজুরি দিচ্ছে মধ্যপ্রদেশ, গুজরাট এবং ত্রিপুরা। ১৯শে নভেম্বর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) দ্বারা ২০২১-২২ সালের প্রকাশিত তথ্য এমন চিত্রই তুলে ধরেছে। কেন্দ্রীয় ব্যাঙ্কের মতে, এই রাজ্যগুলিতে দৈনিক মজুরি নির্মাণ, কৃষি, উদ্যান ও অ-কৃষি খাত সহ সমস্ত শ্রেণীর শ্রমিকদের জাতীয় গড় থেকেও কম। মধ্যপ্রদেশ এবং গুজরাটের পুরুষ কৃষি কর্মীরা প্রতিদিন যথাক্রমে মাত্র ২১৭.৮ টাকা এবং ২২০.৩ টাকা পান।  এই রাজ্যগুলির পরে রয়েছে ওড়িশা, ত্রিপুরা, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং বিহার। অন্যদিকে শ্রমিকদের প্রতি বেতনের ক্ষেত্রে ন্যায়বিচার করে কেরালা সর্বোচ্চ ৭২৬.৮ টাকা দেয়। এর পরে জম্মু ও কাশ্মীর ৫২৪.৬ টাকা, হিমাচল প্রদেশ ৪৫৭.৬ টাকা এবং তাম...

প্লাস্টিক সমস্যা নিয়ে স্তম্ভিত করা প্রতিবেদন প্রকাশ করলো সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট (সিএসই)

 প্লাস্টিক সমস্যা নিয়ে স্তম্ভিত করা প্রতিবেদন প্রকাশ করলো সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট (সিএসই) Center for Science and Environment (CSE) releases shocking report on plastic problem ২০০০ থেকে ২০১৫ সালের মধ্যে, বিশ্বব্যাপী প্লাস্টিকের উৎপাদন ৭৯% শতাংশ বৃদ্ধি পেয়েছে।  আমাদের গ্রহে প্লাস্টিকের মোট ভর ধরলে সেটা এখনকার সমস্ত জীবিত স্তন্যপায়ী প্রাণীদের ভরের প্রায় দ্বিগুণ হবে। এবং এখনও পর্যন্ত উৎপাদিত এই সমস্ত প্লাস্টিকের প্রায় ৮০ শতাংশই পরিবেশে রয়ে গেছে। জলবায়ু পরিবর্তনের সাথেও এই ঘটনার রয়েছে নিবিড় সংযোগ।  গত চার দশকে প্লাস্টিক উৎপাদন চারগুণ বেড়েছে এবং এই প্রবণতা অব্যাহত থাকলে ২০৫০ সাল নাগাদ শুধু প্লাস্টিক থেকে গ্রীনহাউস গ্যাস (GHG) নির্গমন বৈশ্বিক কার্বন মোট বাজেটের ১৫ শতাংশে পৌঁছে যাবে। আর সেটা হলে প্লাস্টিক শিল্প একাই পৃথিবীর পঞ্চম বৃহত্তম গ্রীনহাউস গ্যাস নির্গমনকারী হবে। ভারত ২০১৮-১৯ সালে ১৮.৪৫ মিলিয়ন মেট্রিক টন (এমএমটি) প্লাস্টিক ব্যবহার করেছে;  এর ৫৯ শতাংশ প্যাকেজিংয়ে গেছে।  এর মানে হল যে দেশে উৎপাদিত সমস্ত পেট্রোকেমিক্যালের (২৯.১ MMT), ৩৭...

বাঙালির জাতীয় শিক্ষক দিবস উদযাপন করা হল ৯ ডিসেম্বর কলকাতায়

 বাঙালির জাতীয় শিক্ষক দিবস উদযাপন করা হল ৯ ডিসেম্বর কলকাতায় December 9 was celebrated as Bengali Teacher's Day in West Bengal with due dignity, the arrival and passing away day of Rokeya Sakhawat Hussain, who lit the lamp of women's education in Bengal.  ৯ ডিসেম্বর পশ্চিমবঙ্গে যথাযোগ্য মর্যাদায় বাঙালির শিক্ষক দিবস হিসাবে পালিত হল বাংলায় নারী শিক্ষার দীপ জ্বালানো মহীয়সী রোকেয়া সাখাওয়াত হোসেনের আগমন ও তিরোধান দিবস।  এদিন কলকাতার কফি হাউসের বইচিত্র সভাঘরে ভূমিপুত্র উন্নয়ন মোর্চা বা ভূমি-র উদ্যোগে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে  মহীয়সী রোকেয়া স্মরণিকা প্রকাশ ও রোকেয়া সম্মাননা প্রদান করা হয়। বাঙালি নবজাগরণের পৃথিকৃৎ রোকেয়া নামাঙ্কিত রোকেয়া স্মারক সম্মাননায় ভূষিত করা হয় বর্ষীয়ান শিক্ষাবিদ মুন্সী আবুল কাশেম, অধ্যাপক সুরঞ্জন মিদ্দ্যে ও প্রধান শিক্ষিকা আঞ্জুমানারা খাতুনকে। অনুষ্ঠানের উদ্যোক্তাদের অন্যতম শিক্ষক রুহুল আমিন জানান, "বাংলার বুকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর,রাজা রামমোহন রায়, ডিরোজিও, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, জগদীশচন্দ্র বসু,আশুতোষ বন্দ্যোপ...

শীত পড়তেই দিনের দিন বাড়ছে পশ্চিমবঙ্গের কলকাতাসহ অন্যান্য শহরের দূষণ মাত্রা

 শীত পড়তেই দিনের দিন বাড়ছে পশ্চিমবঙ্গের  কলকাতাসহ অন্যান্য শহরের দূষণ মাত্রা     The pollution level of Kolkata and other cities of West Bengal is increasing day by day as winter falls নভেম্বরের শেষ সপ্তাহ থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহে কলকাতা শহরের দূষণমাত্রা দেখা গেছে অতিরিক্ত। শহরের গড় এয়ার কোয়ালিটি ইনডেক্স স্থানে স্থানে প্রায় ৩০০ থেকে ৪০০ তে ঘোরাফেরা করছে। বাতাসে বাড়েছে ভাসমান সূক্ষ্ম ধূলিকণার পরিমাণ। দুশ্চিন্তা বাড়ছে ডাক্তার, গবেষক  ও পরিবেশবিদদের।  সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে স্বাস্থ্য সমস্যা বাড়বে বয়স্ক ও শিশুদের। অবস্থা নিয়ন্ত্রণে পশ্চিমবঙ্গ সরকারের তরফে পরিবেশ বিভাগ থেকে হাওড়া, ব্যারাকপুর, দুর্গাপুর, হলদিয়া এবং আসানসোলের মতো রাজ্যের অন্যান্য শহরগুলিতে ক্রমবর্ধমান দূষণের বিরুদ্ধে লড়াই করার জন্য একটি 'গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান' (GRAP) প্রস্তাব করছে। এতে  নিয়মিত যন্ত্রচালিত ঝাড়ু জল ছিটানোর ব্যবস্থা, আবর্জনার নির্দিষ্ট স্থান নির্ধারণ, আবর্জনা পোড়ানো বন্ধ নিশ্চিতকরণ, নির্মাণ শিল্প থেকে দূষণ বন্ধ, বায়োমাস ও পৌরসভার কঠিন বর্জ...

সম্পাদকীয় | ৫ই ডিসেম্বর ২০২২ সংখ্যা |

  সম্পাদকীয় Editorial on 5th December, 2022 issue সবুজ-শ্যামল পৃথিবীতে যদি হাতেগোনা শুধুমাত্র কয়েকজন মানুষই অবশিষ্ট থাকে অথচ তাদের মধ্যে সম্পদের সুষম বন্টন না থাকে তবে তা শান্তি-সহাবস্থান আনতে পারে না। আর কোটি কোটি মানুষের মধ্যেও পৃথিবীর উপরে-অন্দরে থাকা যথেষ্ট সম্পদের সুষম বন্টনের মাধ্যমে শান্তিপূর্ণ সহাবস্থান সম্ভব হতে পারে। ক্রমবর্ধমান জনসংখ্যা নিয়ন্ত্রণে ধরিত্রী প্রকৃতি নিজে থেকেই কোন না কোন ব্যবস্থা নিতে পারে কিন্তু সম্পদের সুষম বন্টন একমাত্র মানুষের মনোজগতের প্রকৃতি ও বাস্তবে গৃহীত পলিসী-র উপর একান্তই নির্ভরশীল। আধুনিক গবেষণায় তা পরিলক্ষিতও হচ্ছে। সুতরাং পৃথিবীর উপস্থিত জনসংখ্যার মধ্যে সম্পদের সুষম বন্টনের মাধ্যমে এই পৃথিবীতে শান্তি ও সহাবস্থানের বাতাবরণ তৈরি করাই আমাদের কর্তব্য।

কলেজ স্কোয়ারে শুরু হয়েছে বাংলাদেশ বইমেলা

Image
 কলেজ স্কোয়ারে শুরু হয়েছে বাংলাদেশ বইমেলা Bangladesh Book Fair, Kolkata ২রা ডিসেম্বর থেকে কলকাতার কলেজ স্ট্রিটের কলেজ স্কোয়ারে শুরু হয়েছে দশম বাংলাদেশ বইমেলা। ১১ই ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন চলবে দুপুর ১টা থেকে রাত্রি ৮টা পর্যন্ত। শুধু বইয়ের সম্ভারই নয় চলবে দুই বাংলার সাংস্কৃতিক আদান-প্রদানও। প্রতিদিন সন্ধ্যায় থাকছে বিষয়ভিত্তিক নানা আলোচনা সভা। থাকছে সেমিনার, স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি, লেখক-পাঠক-প্রকাশক মুখোমুখি আলাপচারিতা এবং পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের শিল্পীদের নিয়ে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ।

বিশ্বজুড়ে প্রজনন সংকট- কম শুক্রাণুর সংখ্যা স্বাভাবিক গর্ভধারণে আরও কঠিন হতে পারে

Image
 বিশ্বজুড়ে প্রজনন সংকট- কম শুক্রাণুর সংখ্যা স্বাভাবিক গর্ভধারণে আরও কঠিন হতে পারে Reduced Sperm Count may cause human reproduction crisis on this planet গত ১৫ নভেম্বর 'হিউম্যান রিপ্রোডাক্টশন আপডেট জার্নাল'-এ প্রকাশিত এক নতুন গবেষণায় দেখা গেছে যে, বিশ্বব্যাপী দ্রুত হারে শুক্রাণুর সংখ্যা কমছে। পাঁচ দশকেরও কম সময়ে মোট শুক্রাণুর সংখ্যা অর্ধেকেরও কম কমে গেছে, যা আগামীদিনে মানব প্রজাতির প্রজনন সংকটের ইঙ্গিত দিচ্ছে। এই গবেষণার একটি মেটা-বিশ্লেষণ রিপোর্ট করেছে দক্ষিণ আমেরিকা, মধ্য আমেরিকা, এশিয়া এবং আফ্রিকা থেকে বিভিন্ন  ব্যক্তিদের মধ্যে মোট শুক্রাণুর সংখ্যা (টিএসসি) এবং শুক্রাণুর ঘনত্ব (এসসি) হ্রাস পেয়েছে। গবেষণায় দেখা গেছে, শুক্রাণুর সংখ্যা ১৯৭৩ থেকে ২০০০ সাল লর্যন্ত বছরে ১.২ শতাংশ হারে কমেছে। এই হ্রাস ২০০০-২০১৮ থেকে বেড়ে প্রতি বছর ২.৬ শতাংশে দাঁড়িয়েছে। "সামগ্রিকভাবে, আমরা গত ৪৭ বছরে ৫০ শতাংশের বেশি শুক্রাণু সংখ্যার বিশ্বব্যাপী উল্লেখযোগ্য হ্রাস পেয়েছে দেখতে পাচ্ছি, সাম্প্রতিক বছরগুলিতে যা ত্বরান্বিত হয়েছে," মন্তব্য করেছেন গবেষক দলের প্রধান হাগাই লেভিন। শুক্রাণুর...

প্রায় ৪০ বছর পর জাগলো হাওয়াই দ্বীপপুঞ্জের মৌনা লোয়া আগ্নেয়গিরি

Image
 প্রায় ৪০ বছর পর জাগলো হাওয়াই দ্বীপপুঞ্জের মৌনা লোয়া আগ্নেয়গিরি Mouna loa Volcano erupts after four decades গত ২৮শে নভেম্বর আটত্রিশ বছরের বিরতির পর ফের ভয়ংকরভাবে জেগে উঠেছে মৌনা লোয়া। প্রথমে লাভা শিখর থেকে উৎক্ষিপ্ত হয়ে জমা হতে হতে বাটির মতো ক্যালডেরা গঠন করেছে। পরে ক্যালডেরা বা বাটির মতো লাভা পূর্ণ অংশের ফাটল বেয়ে উপকূলবর্তী জনবসতিতে ছেয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অগ্নুৎপাত চলতেই থাকবে কিনা তা এখনো অনুমান করতে পারছেন না বিজ্ঞানীরা। যদি তা ধীরে ধীরে কমে আসে এবং গঠিত ক্যালডেরায় সেরকম ফাটল না ধরে তবে এলাকার বিশেষ ক্ষয়ক্ষতির সম্ভাবনা কম থাকবে, জানিয়েছে হাওয়াইয়ান ভলক্যানো অবজারভেটরি।

আদিবাসী বঞ্চনার শিকার- বিআরএলএফ রিপোর্ট

Image
 আদিবাসী বঞ্চনার শিকার- বিআরএলএফ রিপোর্ট Deprivation of Indian Tribals Adivasis Tribal Development Report 2022 BRLF ২০১১ সালের আদমশুমারি অনুসারে ভারতের উপজাতি সম্প্রদায়গুলি দেশের মোট জনসংখ্যার ৮.৬ শতাংশ।  কিন্তু তারা স্বাধীনতার ৭৫ বছর পরেও দেশের উন্নয়ন পিরামিডের সবথেকে নীচে রয়ে গিয়েছে। গত ২৮শে নভেম্বর, ২০২২ তারিখে দিল্লীতে ইণ্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারে দুইদিন ব্যাপী এক অনুষ্ঠানে 'ভারত গ্রামীণ জীবিকা ফাউন্ডেশন (বিআরএলএফ)' দ্বারা দুটি খণ্ডে সাম্প্রতিক প্রকাশিত "আদিবাসী উন্নয়ন প্রতিবেদন 2022" এ বিষয়টি উন্মোচিত হয়েছে। প্রতিবেদনটি জীবিকা, কৃষি, প্রাকৃতিক সম্পদ, অর্থনীতি, অভিবাসন, প্রশাসন, মানব উন্নয়ন, লিঙ্গ, স্বাস্থ্য, শিক্ষা, শিল্প এবং সংস্কৃতি সম্পর্কিত উপজাতি সম্প্রদায়ের সর্বভারতীয় স্তরে এবং বিশেষ করে ৮০ শতাংশ উপজাতি  অধ্যুষিত মধ্য ভারতে তাদের অবস্থার উপর দৃষ্টি নিবদ্ধ করে প্রকাশিত হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, ৩ সেপ্টেম্বর ২০১৩, দেশের নাগরিক সমাজের কর্মকাণ্ড পরিমাপ করার জন্য রাজ্য সরকারগুলোর সঙ্গে কেন্দ্র সরকারের যৌথ অংশীদারিত্বে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্...

ভারতে গড় মাতৃমৃত্যুর হার ধারাবাহিকভাবে কমলেও দেশের সর্বত্র সমান চিত্র নয়

Image
 ভারতে গড় মাতৃমৃত্যুর হার ধারাবাহিকভাবে কমলেও দেশের সর্বত্র সমান চিত্র নয় ভারতে ২০১৪-১৬তে যেখানে মাতৃমৃত্যুর সংখ্যা ছিল প্রতি লাখে ১৩০ জন সেটি ২০১৭-১৯ কমে ১০৩, পরে আরও কমে ২০১৮-২০শে ৯৭ জনে এসে দাঁড়িয়েছে। রেজিস্টার জেনারেল অফ ইন্ডিয়া-র দেওয়া এই সাম্প্রতিক পরিসংখ্যান সন্তোষজনক হলেও আসামে এখনও এই মৃত্যুর হার সর্বোচ্চ ১৯৫ জন, মধ্য প্রদেশে ১৭৩, উত্তর প্রদেশে ১৬৭, ছত্রিশগড়ে ১৩৭, ওড়িশায় ১১৯, বিহারে ১১৮, রাজস্থানে ১১৩, হরিয়ানায় ১১০, পাঞ্জাব ও পশ্চিম বঙ্গে ১০৫। এ ব্যাপারে বরাবরের মতোই সর্বোচ্চ প্রগতি দেখা গেছে কেরালায়, মাতৃমৃত্যুর হার প্রতি লাখে মাত্র ১৯ জন। অন্যান্যদের মধ্যে ভালো ফল করা রাজ্যের মধ্যে আছে মহারাষ্ট্র ৩৩, তেলেঙ্গানা ৪৩, অন্ধ্রপ্রদেশ ৪৫, গুজরাট ৫৭। মাতৃমৃত্যুর প্রসঙ্গে ভারতের পারফরম্যান্স ধারাবাহিকভাবে উন্নত হচ্ছে কারণ ইতিমধ্যেই ভারত MMR 100-এর নিচে কমানোর জাতীয় লক্ষ্য অর্জন করেছে। কিন্তু দেশ এখনও জাতিসংঘ-নির্দেশিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে রয়েছে। জাতি সংঘ ২০৩০ সালের মধ্যে এই এমএমআর রেট অর্থাৎ প্রতি ১০০,০০০ জীবিত জন্মে সর্বোচ্চ ৭০ জন মাতৃ মৃত্যুর লক...