ভারতে গড় মাতৃমৃত্যুর হার ধারাবাহিকভাবে কমলেও দেশের সর্বত্র সমান চিত্র নয়

 ভারতে গড় মাতৃমৃত্যুর হার ধারাবাহিকভাবে কমলেও দেশের সর্বত্র সমান চিত্র নয়


ভারতে ২০১৪-১৬তে যেখানে মাতৃমৃত্যুর সংখ্যা ছিল প্রতি লাখে ১৩০ জন সেটি ২০১৭-১৯ কমে ১০৩, পরে আরও কমে ২০১৮-২০শে ৯৭ জনে এসে দাঁড়িয়েছে। রেজিস্টার জেনারেল অফ ইন্ডিয়া-র দেওয়া এই সাম্প্রতিক পরিসংখ্যান সন্তোষজনক হলেও আসামে এখনও এই মৃত্যুর হার সর্বোচ্চ ১৯৫ জন, মধ্য প্রদেশে ১৭৩, উত্তর প্রদেশে ১৬৭, ছত্রিশগড়ে ১৩৭, ওড়িশায় ১১৯, বিহারে ১১৮, রাজস্থানে ১১৩, হরিয়ানায় ১১০, পাঞ্জাব ও পশ্চিম বঙ্গে ১০৫। এ ব্যাপারে বরাবরের মতোই সর্বোচ্চ প্রগতি দেখা গেছে কেরালায়, মাতৃমৃত্যুর হার প্রতি লাখে মাত্র ১৯ জন। অন্যান্যদের মধ্যে ভালো ফল করা রাজ্যের মধ্যে আছে মহারাষ্ট্র ৩৩, তেলেঙ্গানা ৪৩, অন্ধ্রপ্রদেশ ৪৫, গুজরাট ৫৭। মাতৃমৃত্যুর প্রসঙ্গে ভারতের পারফরম্যান্স ধারাবাহিকভাবে উন্নত হচ্ছে কারণ ইতিমধ্যেই ভারত MMR 100-এর নিচে কমানোর জাতীয় লক্ষ্য অর্জন করেছে। কিন্তু দেশ এখনও জাতিসংঘ-নির্দেশিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে রয়েছে। জাতি সংঘ ২০৩০ সালের মধ্যে এই এমএমআর রেট অর্থাৎ প্রতি ১০০,০০০ জীবিত জন্মে সর্বোচ্চ ৭০ জন মাতৃ মৃত্যুর লক্ষমাত্রা নির্ধারণ করেছে।  ২০৩০ সালের মধ্যে এই মানদণ্ড পূরণের জন্য ভারতের হাতে আর মাত্র আট বছর সময় রয়েছে।

Comments

Popular posts from this blog

বিশ্বজুড়ে প্রজনন সংকট- কম শুক্রাণুর সংখ্যা স্বাভাবিক গর্ভধারণে আরও কঠিন হতে পারে

সাপ্তাহিক উস্ওয়া এক্সপ্রেস | তৃতীয় বর্ষ | ১৮তম সংখ্যা | ২৮শে নভেম্বর, ২০২২ | মাসান্তিক অতিরিক্ত |