আদিবাসী বঞ্চনার শিকার- বিআরএলএফ রিপোর্ট
আদিবাসী বঞ্চনার শিকার- বিআরএলএফ রিপোর্ট
![]() |
| Deprivation of Indian Tribals Adivasis Tribal Development Report 2022 BRLF |
২০১১ সালের আদমশুমারি অনুসারে ভারতের উপজাতি সম্প্রদায়গুলি দেশের মোট জনসংখ্যার ৮.৬ শতাংশ। কিন্তু তারা স্বাধীনতার ৭৫ বছর পরেও দেশের উন্নয়ন পিরামিডের সবথেকে নীচে রয়ে গিয়েছে। গত ২৮শে নভেম্বর, ২০২২ তারিখে দিল্লীতে ইণ্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারে দুইদিন ব্যাপী এক অনুষ্ঠানে 'ভারত গ্রামীণ জীবিকা ফাউন্ডেশন (বিআরএলএফ)' দ্বারা দুটি খণ্ডে সাম্প্রতিক প্রকাশিত "আদিবাসী উন্নয়ন প্রতিবেদন 2022" এ বিষয়টি উন্মোচিত হয়েছে। প্রতিবেদনটি জীবিকা, কৃষি, প্রাকৃতিক সম্পদ, অর্থনীতি, অভিবাসন, প্রশাসন, মানব উন্নয়ন, লিঙ্গ, স্বাস্থ্য, শিক্ষা, শিল্প এবং সংস্কৃতি সম্পর্কিত উপজাতি সম্প্রদায়ের সর্বভারতীয় স্তরে এবং বিশেষ করে ৮০ শতাংশ উপজাতি অধ্যুষিত মধ্য ভারতে তাদের অবস্থার উপর দৃষ্টি নিবদ্ধ করে প্রকাশিত হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, ৩ সেপ্টেম্বর ২০১৩, দেশের নাগরিক সমাজের কর্মকাণ্ড পরিমাপ করার জন্য রাজ্য সরকারগুলোর সঙ্গে কেন্দ্র সরকারের যৌথ অংশীদারিত্বে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের অধীনে একটি স্বাধীন সংস্থা হিসেবে BRLF গঠন করে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা।
BRLF-এর প্রধান নির্বাহী প্রথমেশ আম্বাস্তা বলেছেন: 'আমরা যদি স্যানিটেশন, শিক্ষা, পুষ্টি, পানীয় জলের উপলব্ধতা এবং শিক্ষার উপলব্ধতা ইত্যাদি যে কোনও বিষয়ে তাকাই, আমরা দেখতে পাব যে স্বাধীনতার ৭০ বছর পার হওয়া সত্ত্বেও, আদিবাসীরা এদেশের সবচেয়ে বঞ্চিত অংশ। আদিবাসীদের মুখোমুখি হওয়া চ্যালেঞ্জগুলি উপর আমাদের ফোকাস করাকে এই বিষয়টি তাই অতীব গুরুত্বপূর্ণ করে তুলেছে'। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ভারতের আদিবাসী সম্প্রদায়গুলিকে পলল সমভূমি এবং উর্বর নদী অববাহিকা থেকে অনেক দূরে পাহাড়, বন এবং শুষ্ক ভূমির মতো দেশের কঠোর পরিবেশগত অঞ্চলে আরো বেশি করে ঠেলে দেওয়া হচ্ছে।

Comments
Post a Comment