শীত পড়তেই দিনের দিন বাড়ছে পশ্চিমবঙ্গের কলকাতাসহ অন্যান্য শহরের দূষণ মাত্রা
শীত পড়তেই দিনের দিন বাড়ছে পশ্চিমবঙ্গের কলকাতাসহ অন্যান্য শহরের দূষণ মাত্রা
The pollution level of Kolkata and other cities of West Bengal is increasing day by day as winter falls
নভেম্বরের শেষ সপ্তাহ থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহে কলকাতা শহরের দূষণমাত্রা দেখা গেছে অতিরিক্ত। শহরের গড় এয়ার কোয়ালিটি ইনডেক্স স্থানে স্থানে প্রায় ৩০০ থেকে ৪০০ তে ঘোরাফেরা করছে। বাতাসে বাড়েছে ভাসমান সূক্ষ্ম ধূলিকণার পরিমাণ। দুশ্চিন্তা বাড়ছে ডাক্তার, গবেষক ও পরিবেশবিদদের। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে স্বাস্থ্য সমস্যা বাড়বে বয়স্ক ও শিশুদের। অবস্থা নিয়ন্ত্রণে পশ্চিমবঙ্গ সরকারের তরফে পরিবেশ বিভাগ থেকে হাওড়া, ব্যারাকপুর, দুর্গাপুর, হলদিয়া এবং আসানসোলের মতো রাজ্যের অন্যান্য শহরগুলিতে ক্রমবর্ধমান দূষণের বিরুদ্ধে লড়াই করার জন্য একটি 'গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান' (GRAP) প্রস্তাব করছে। এতে নিয়মিত যন্ত্রচালিত ঝাড়ু জল ছিটানোর ব্যবস্থা, আবর্জনার নির্দিষ্ট স্থান নির্ধারণ, আবর্জনা পোড়ানো বন্ধ নিশ্চিতকরণ, নির্মাণ শিল্প থেকে দূষণ বন্ধ, বায়োমাস ও পৌরসভার কঠিন বর্জ্য পোড়ানো নিষিদ্ধকরণ, ট্রাফিকের সুচারু চলাচলের ব্যবস্থা, নিয়ন্ত্রণাধীণ দূষন নিয়মের কঠোর প্রয়োগ ও জারিমানার ব্যবস্থা, ভারী পণ্যবাহী যানবাহনের ৫০% হ্রাস করা, নিষিদ্ধ বাজি পোড়ানো ও অসঙ্গত ডিজেল জেনারেটর ব্যবহারের উপর কঠোর ব্যবস্থা নেওয়ার প্রস্তাব করেছে।
Comments
Post a Comment