বিশ্বজুড়ে প্রজনন সংকট- কম শুক্রাণুর সংখ্যা স্বাভাবিক গর্ভধারণে আরও কঠিন হতে পারে
বিশ্বজুড়ে প্রজনন সংকট- কম শুক্রাণুর সংখ্যা স্বাভাবিক গর্ভধারণে আরও কঠিন হতে পারে
![]() |
| Reduced Sperm Count may cause human reproduction crisis on this planet |
গত ১৫ নভেম্বর 'হিউম্যান রিপ্রোডাক্টশন আপডেট জার্নাল'-এ প্রকাশিত এক নতুন গবেষণায় দেখা গেছে যে, বিশ্বব্যাপী দ্রুত হারে শুক্রাণুর সংখ্যা কমছে। পাঁচ দশকেরও কম সময়ে মোট শুক্রাণুর সংখ্যা অর্ধেকেরও কম কমে গেছে, যা আগামীদিনে মানব প্রজাতির প্রজনন সংকটের ইঙ্গিত দিচ্ছে। এই গবেষণার একটি মেটা-বিশ্লেষণ রিপোর্ট করেছে দক্ষিণ আমেরিকা, মধ্য আমেরিকা, এশিয়া এবং আফ্রিকা থেকে বিভিন্ন ব্যক্তিদের মধ্যে মোট শুক্রাণুর সংখ্যা (টিএসসি) এবং শুক্রাণুর ঘনত্ব (এসসি) হ্রাস পেয়েছে। গবেষণায় দেখা গেছে, শুক্রাণুর সংখ্যা ১৯৭৩ থেকে ২০০০ সাল লর্যন্ত বছরে ১.২ শতাংশ হারে কমেছে। এই হ্রাস ২০০০-২০১৮ থেকে বেড়ে প্রতি বছর ২.৬ শতাংশে দাঁড়িয়েছে।
"সামগ্রিকভাবে, আমরা গত ৪৭ বছরে ৫০ শতাংশের বেশি শুক্রাণু সংখ্যার বিশ্বব্যাপী উল্লেখযোগ্য হ্রাস পেয়েছে দেখতে পাচ্ছি, সাম্প্রতিক বছরগুলিতে যা ত্বরান্বিত হয়েছে," মন্তব্য করেছেন গবেষক দলের প্রধান হাগাই লেভিন। শুক্রাণুর সংখ্যা শুধুমাত্র মানুষের প্রজনন উর্বরতার সূচকই নয়, বাহ্যিক যৌন অঙ্গগুলির সাথে মানুষের স্বাস্থ্যেরও সম্পর্ক জড়িত। নিম্ন স্তরের শুক্রাণু দীর্ঘস্থায়ী রোগ, টেস্টিকুলার ক্যান্সার এবং আয়ুষ্কাল হ্রাসের ঝুঁকির সাথে যুক্ত।

Comments
Post a Comment