কলেজ স্কোয়ারে শুরু হয়েছে বাংলাদেশ বইমেলা
কলেজ স্কোয়ারে শুরু হয়েছে বাংলাদেশ বইমেলা
![]() |
| Bangladesh Book Fair, Kolkata |
২রা ডিসেম্বর থেকে কলকাতার কলেজ স্ট্রিটের কলেজ স্কোয়ারে শুরু হয়েছে দশম বাংলাদেশ বইমেলা। ১১ই ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন চলবে দুপুর ১টা থেকে রাত্রি ৮টা পর্যন্ত। শুধু বইয়ের সম্ভারই নয় চলবে দুই বাংলার সাংস্কৃতিক আদান-প্রদানও। প্রতিদিন সন্ধ্যায় থাকছে বিষয়ভিত্তিক নানা আলোচনা সভা। থাকছে সেমিনার, স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি, লেখক-পাঠক-প্রকাশক মুখোমুখি আলাপচারিতা এবং পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের শিল্পীদের নিয়ে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ।

Comments
Post a Comment