জীববৈচিত্র্য হারিয়ে যেতে বসেছে
জীববৈচিত্র্য হারিয়ে যেতে বসেছে Biodiversity is about to disappear বিশ্বব্যাপী খাদ্য জাল ভেঙে পড়ার কারণে আক্ষরিক অর্থেই আজকের শিশুরা দেখতে পাবে না হাজার হাজার প্রাণী যেগুলি আমাদের জীবদ্দশায় অদৃশ্য হয়ে গেছে। জলবায়ু পরিবর্তন বিশ্বব্যাপী হাজার হাজার প্রজাতির ক্ষতির অন্যতম প্রধান কারণ। আমরা দেখছি তাপপ্রবাহ, দাবানল, খরা এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের কারণে আরও বেশি বেশি করে গাছপালা ও প্রাণী মারা যাচ্ছে। মানুষ আজ অবধি জলবায়ু পরিবর্তন ও জীবের আবাসস্থলের ধ্বংসের ফলে জীববৈচিত্র্যের প্রকৃত ক্ষতি নিয়ে অবমূল্যায়ন করে এসেছে। ফিনল্যান্ডের হেলসিঙ্কি বিশ্ববিদ্যালয়ের গিওভান্নি স্ট্রোনা ও অস্ট্রেলিয়ার ফ্লিণ্ডার্স বিশ্ববিদ্যালয়ের কোরে ব্রাডশ-র সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, ২০৫০ সালের মধ্যে নির্দিষ্ট ভৌগলিক এলাকা থেকে ১০ শতাংশ স্থল প্রাণী অদৃশ্য হয়ে যেতে পারে, এবং ২১০০ সালের মধ্যে তা প্রায় ৩০ শতাংশ। ফিঙে, ফড়িং দেখা মেলে না হয়তো হারিয়ে যাবে সোনা ব্যাঙ খেলো ব্যাঙ, হাতি ও। এই পৃথিবীতে বিচরণশীল প্রতিটি প্রজাতি কোনো না কোনোভাবে অন্যের ওপর নির্ভর করে। সুতরাং যখন এক...