সেখ কামারুল ইসলামের কাব্যগ্রন্থ 'অন এ্যণ্ড অফ ট্র্যাক'-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান
গতকাল ৭ই জুন, ২০২৪(7th June, 2024) কবি সাহিত্যিক সেখ কামারুল ইসলাম (Sk. Kamarul Islam)-এর ইংরেজি কাব্যগ্রন্থ 'অন এ্যণ্ড অফ ট্র্যাক'(On and Off Track)- অ্যা লোকো পাইলট'স লাইনলেস পোয়েট্রি-র মোড়ক উন্মোচিত (unwrapping) হলো কোলকাতার কৃষ্ণপদ মেমোরিয়াল হল(Krishna Pada Memorial Hall, Kolkata)-এ। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত ছিলেন সাহিত্য সংস্কৃতি জগতের একঝাঁক ব্যক্তিত্ব। কবি সেখ কামারুল ইসলাম-এর এটি ইংরেজি ভাষায় (English Language) প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ ( On and Off Track, Author - Sk. Kamarul Islam)। কাব্যগ্রন্থটির আইএসবিএন নাম্বার- ৯৭৮-৯৩-৬৩৯০-৬৭১-৬ (ISBN : 978-93-6390-671-6), প্রকাশক- নির্বান বুকস (Publisher: Nirban Books)। বইটি পেপারব্যাক-এ উপলব্ধ (Paperback format), পৃষ্ঠা সংখ্যা-৩২ (page count- 32)। লোকো পাইলট (Loco Pilot) সেখ কামারুল ইসলামের কাব্যগ্রন্থটিতে 'গতিমান ট্রেনের ছন্দ ও সঙ্গীতের কাব্যিক প্রকাশ' ঘটেছে বলে মন্তব্য করেছেন বয়োজ্যেষ্ঠ লোকো পাইলট (ইএমইউ) শ্রী মানস ঘোষ মহাশয়। প্রসঙ্গত উল্লেখ্য, ইতিমধ্যে সেখ কামারুল ইসলামের ইংরেজিতে তিনটি প্রবন্...