২৪-এর ড্রাগন বর্ষে শক্তিশালী নেতৃত্বের খোঁজে উদ্যমী চীনা বাবা-মায়েরা
২৪-এর ড্রাগন বর্ষে শক্তিশালী নেতৃত্বের খোঁজে উদ্যমী চীনা বাবা-মায়েরা
উনিডে; চীনা জ্যোতিষবিদ্যা ও রাশিচর্চা অনুযায়ী এ বছর ২০২৪ সালটি হল ড্রাগণ বর্ষ। সুতরাং এই বিশ্বাস ও সংস্কৃতি অধ্যুষিত চীন ছাড়াও হংকং, তাইওয়ান, সিঙ্গাপুর, ব্রনেই, থাইল্যান্ড, ফিলিপাইন, মালয়েশিয়া প্রভৃতি অঞ্চলে এ বছর সন্তান ধারনের ধূম পড়েছে। জ্যোতিষীরা জানিয়েছেন, এটা বিশ্বাস করা হয় যে ড্রাগন শক্তিশালী এবং মহান নেতৃত্বের প্রতিনিধিত্ব করে। তাই বহু মানুষ এ বছর ড্রাগন বাচ্চা পেতে চাইছেন। এইসব অঞ্চলে ড্রাগনকে বিশেষভাবে শুভ হিসেবে দেখা হয়। চীনা লোককাহিনীতে ড্রাগন জ্ঞানী এবং ক্যারিশম্যাটিক হিসাবে পরিচিত। এই বছরটি আরও একটি কারণে তাৎপর্যপূর্ণ, কারণ এটি সেই বছর যখন পৃথিবী জুয়ান কং ফ্লাইং স্টারের অষ্টম পিরিয়ড থেকে নবম পিরিয়ড পর্যন্ত একটি নতুন অধ্যায়ে প্রবেশ করে। বিশ্বাস মোতাবেক, নয়টি জুয়ান কং উড়ন্ত তারা রয়েছে যা বিশ্বের ফেং শুইকে প্রভাবিত করে। ফলে এ বছরের ড্রাগন বাচ্চার আধিক্যে পরবর্তীতে স্কুল কলেজে কম্পিটিশন আরও বাড়বে বলেও কেউ কেউ মনে করছেন। চীনে এখনও একসন্তান নীতি বলবৎ থাকলেও বাবা-মা রা ড্রাগন বাচ্চার জন্য দৌড় লাগাচ্ছেন। প্রকৃতপক্ষে, অন্যান্য কুসংস্কারের সাথে অদৃশ্য হওয়ার পরিবর্তে, জ্যোতিষশাস্ত্র কয়েক দশক ধরেই এশিয়া এবং তার চারপাশে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। যেমন, সিঙ্গাপুরে বিভিন্ন বিষয়ে পরামর্শের জন্য অনলাইন দৈনিক রাশিফল এবং অ্যালম্যানাক অ্যাপ বা ওয়াক-ইন ফেং শুই কনসালটেন্সির রমরমা বাজার ইদানিং বেশি করে দেখা যাচ্ছে।
Comments
Post a Comment