বাংলা আমার মাতৃভাষা- সফিকুল ইসলাম সরদার
বাংলা আমার মাতৃভাষা
সফিকুল ইসলাম সরদার
আমার প্রাণের মাতৃভাষা
আমার গর্ব বাংলা রে,
সুখ দুঃখ সকল আবেগ
এই ভাষাতে প্রকাশ রে।
প্রথম কথা এই ভাষাতেই
মরণ যাত্রার শেষ কথাও
দিনলিপিতে লেখালিখি
আনন্দ আর মন ব্যথাও।
অমর একুশ ফেব্রুয়ারিতে
শহীদ - রক্তে রাজার পথ,
রাংলো আকাশ, রাংলো মাটি
জয়ী মাতৃ - বাংলা রথ।
বিপ্লব, মান ঊর্ধ্বে তুলি '
সব মাতৃ - ভাষার জয়,
যুগে যুগে ভুলবে না কেউ
বর্নমালার রক্ত ক্ষয়।
আছে কি আর এমন ভাষা
যার জয়েতে হয় লড়াই ?
রক্ত ঢালা, শহীদ হওয়া -
এমন কোনো নজির নাই।
এই ভাষা যে আমার বুলি
প্রতিবাদের আওয়াজ তুলি,
কায়িক শ্রমের ক্লান্তি ভুলি
কষ্টে কাঁদি, হর্ষে দুলি।
অমর হয়েই থাকনা চির
বাংলা, আমার বাংলা রে..
দুলোক-ভূলোক গিরি ও নদ
সর্বত্রই ছড়াক রে...।
Comments
Post a Comment