ভারতের দীর্ঘ কৃষক সমস্যার মাঝেই ইউরোপীয় কৃষি সংকট
ভারতের দীর্ঘ কৃষক সমস্যার মাঝেই ইউরোপীয় কৃষি সংকট; উনিডে;
জানুয়ারীতে ইউরোপ বেশ কিছু কৃষক বিদ্রোহ দেখেছে। জানুয়ারীতেই ঘটেছে ফ্রান্সে, ইউরোপের একটা গুরুত্বপূর্ণ কৃষি উৎপাদন দেশ। প্যারিসের কাছে হাইওয়ের উপর ট্রাক দাঁড় করিয়ে, সার ফেলে দিয়ে, সরকারি ভবনের সামনে কাঁচা শস্য জমা করে পচতে দিয়ে, এমনকি টুলুজ বিমানবন্দরের প্রবেশপথে খড়ের গাদায় আগুন জ্বালিয়েও তারা প্রতিবাদ সমাবেশ করে। শুরুটা ফান্সে হলেও তার রেশ ছড়িয়ে পড়েছে জার্মানি, বেলজিয়াম, নেদারল্যান্ড এবং অন্যান্য ইউরোপীয় দেশগুলিতে। কৃষিখাতে ব্যপক অবনতি কৃষকদের জর্জরিত করেছে। কৃষিপণ্যের অতিরিক্ত কম মূল্য, ভর্তুকি তুলে নেওয়া বা কমিয়ে দেওয়া সহ একাধিক কারণে কৃষকদের মধ্যে ঋণ ও আত্মহত্যার ঘটনাও বাড়ছে। চলমান অস্থিরতা ইউরোপের সমস্ত প্রধান অর্থনীতিতে মন্দার সাথে একত্রিত হয়েছে যা একটি মেগা সংকটের ভিত্তি তৈরি করেছে।
Comments
Post a Comment