দেশে অনাথ শিশুদের অপ্রতুল লালন- পালন ব্যবস্থা

েশে আনাথ শিশুদের অপ্রতুল লালন- পালন ব্যবস্থা, উনিডে; বিশ্বব্যাপী ১৪ কোটির বেশি শিশু পিতা-মাতার কোন এক জন অথবা উভয়কেই হারিয়েছে বলে জানা যায়। দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতে সবচেয়ে বেশি সংখ্যক অনাথ এবং দুর্দশাগ্রস্থ শিশু রয়েছে। ইউনিসেফের বিশ্ব চিলড্রেন রিপোর্ট, ২০১৬ অনুসারে ভারতে প্রায় তিন কোটি অনাথ শিশু রয়েছে। গত ডিসেম্বরে কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রকের রাজ্যসভায় দেওয়া তথ্য অনুসারে, দেশের সরকারি-বেসরকারি সব ব্যবস্থা মিলিয়ে মাত্র ১.২০ লক্ষ শিশু সহায়তা পেয়েছে। আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ২০২২-২৩ বর্ষে ৬২২০ জন শিশু প্রাতিষ্ঠানিকভাবে ও ১৬৭০ জন শিশু অ-প্রতিষ্ঠানিকভাবে বাৎসল্য যোজনায় সহায়তা পেয়েছে। সব মিলিয়ে যা মোট দুর্দশাগ্রস্থ শিশু সংখ্যার তুলনায় নগন্য। প্রয়োজন এবং প্রতিকারের এই বিস্তর তফাৎ দেশের দুর্দশাগ্রস্থ এধরনের শিশুদের তীব্র দুরাবস্থাকে সূচিত করে। একটি পরিবর্ত ব্যবস্থা ছিল এইধরনের শিশুদের উপযুক্ত অন্য পরিবারে পরিপোষন। কিন্তু গ্রাম-পর্যায়ের শিশু সুরক্ষা কমিটিগুলির অকার্যকরিতা, সচেতনতার অভাব, কর্মীর অভাব, যোগ্য পালক পরিবারের আগ্রহ না থাকা, উদাসীনতাসহ নানাকারনে তা সুচারুভাবে কার্যকর করা যায় নি। প্রতিটি শিশুর মধ্যেই অনন্য সম্ভাবনা রয়েছে এবং তাদের প্রত্যেকেই একটা পারিবারিক ভালবাসা, স্নেহ এবং যত্নের দাবিদার। পরিবার ভিত্তিক সহায়তা অনাথ শিশু অথবা যারা বাবা-মায়ের সঙ্গে থাকে না তাদের উপযুক্ত বিকাশে সহায়তা করতে পারতো। কিন্তু বাস্তবে তা হয়নি। একমাত্র সরকারি সদিচ্ছা এবং সুশীল সমাজ এইধরনের শিশুদের সাহায্যার্থে এগিয়ে এসে চিন্তাভাবনা শুরু করলে তবেই তাদের অবস্থার উন্নতি হতে পারে।

Comments

Popular posts from this blog

বিশ্বজুড়ে প্রজনন সংকট- কম শুক্রাণুর সংখ্যা স্বাভাবিক গর্ভধারণে আরও কঠিন হতে পারে

সাপ্তাহিক উস্ওয়া এক্সপ্রেস | তৃতীয় বর্ষ | ১৮তম সংখ্যা | ২৮শে নভেম্বর, ২০২২ | মাসান্তিক অতিরিক্ত |